চাঁদা না দেওয়ায় বৃদ্ধের ওপর হামলা

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২১:৩৪

সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের ইব্রাহিম শেখের ডাঙ্গী গ্রামের শেখ আতিয়ার (৬৫) নামের এক বৃদ্ধ চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

রবিবার সকালে সন্ত্রাসীরা তার ওপর হামলা করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। শেখ আতিয়ারকে সদরপুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আহত আতিয়ারের পরিবারের লোকজন ও প্রতিবেশীরা জানায়, একই গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি আতিয়ারের কাছে বিভিন্ন সময় মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। 

এ ব্যাপারে আতিয়ারের স্ত্রী ডালিমা বেগম বাদী হয়ে সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।