বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়েই নাটক ‘রক্তঋণ’ মঞ্চস্থ হলো। রবিবার শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হয়। তীরন্দাজ নাট্যদলের পঞ্চম প্রযোজনা নাটকটি রচনা করেন শাহীন রেজা রাসেল এবং নির্দেশনা দিয়েছেন কাজী রাকিব।
নাটকটিতে উঠে এসেছে জাতির জনকের নৃশংস হত্যাকাণ্ড পরবর্তী নানা ষড়যন্ত্র। ঘাতকচক্রের বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিয়ে ছড়ানো মিথ্যাচার, সারাদেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদী নানা কর্মকাণ্ড, গারো পাহাড়ের পাদদেশের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে গড়ে ওঠা সশস্ত্র আন্দোলন, প্রতিবাদকারীদের ওপর তত্কালীন ঘাতক সরকারের নির্মম নির্যাতন, দমন-পীড়ন উঠে এসেছে নাটকে।
নাটকটিতে অভিনয় করেন সানজিদা প্রমি, এনামুল রিপন, হাসান মাহাদি লাল্টু, জাহিদ মোহাম্মদ, তামান্না তমা, শাহীন রেজা রাসেল, সাব্বির হাসান, মারুফ বিল্লাহ মুন্না, রাফিকুল সেলিম, আহমেদ শাওন, নুসরাত তিথি, মোস্তফা কামাল, অমিতাভ রাজীব, মহিউদ্দিন রোমান, কাজী রাকীব, সৌরভ আহমেদ ও সোলায়মান মামুন।
