১ সেপ্টেম্বর সারাদেশে শোভাযাত্রা ও সমাবেশ করবে বিএনপি

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২২:০১

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবাষির্কী। এ উপলক্ষ্যে রাজধানীসহ সারাদেশে শোভাযাত্রা ও সমাবেশ করবে দলটি। রাজধানীতে কেন্দ্রীয়ভাবে শোভাযাত্রা করা নিয়ে যৌথসভার আহ্বান করেছে দলটি। আজ সোমবার দুপুর ১২টায় নয়াপল্টনে দলের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় উপস্থিত থাকবেন বিএনপি যুগ্ম মহাসচিববৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।