বরিশালের গৌরনদীতে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় লিমন মুন্সী (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এতে পথচারী এক মহিলা ও মোটর সাইকেলের অপর ২ আরোহী আহত হয়েছে। বরিশাল-ঢাকা মহাসড়কে শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার সুন্দরদী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পথচারী ও মোটর সাইকেলের ৩ আরোহীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে স্কুলছাত্র ও মোটর সাইকেল চালক লিমন মুন্সী মারা যায়। নিহত লিমন উপজেলার খাঞ্জাপুর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেনীর ছাত্র ও ভূরঘাটা গ্রামের নুরুল ইসলাম মুন্সীর ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, উপজেলার খাঞ্জাপুর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র লিমন মুন্সী (১৬), সহপাঠী লিখন মুন্সী (১৫), রিফাত হাওলাদার (১৬) ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলযোগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে গৌরনদী থেকে বাড়ি ফিরছিলো।
আরও পড়ুন: দেবিদ্বারে ঝুঁকিপূর্ণ ভবনে এতিম শিশুদের জীবন
পথিমধ্যে মোটরসাইকেলটি সন্ধ্যা সোয়া ৭টার দিকে সুন্দরদী এলাকা অতিক্রমকালে পথচারী খাদিজা বেগমকে (৫০) ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের ওপর আছড়ে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী ওই ৩ স্কুলছাত্রসহ ৪ জন আহত হয়।
ইত্তেফাক/নূহু
