ইত্তেফাক কর্মচারী ইউনিয়ন

আলী আমজাদ মারুফ সভাপতি ও মিজানুর রহমান মিঠু সাধারণ সম্পাদক নির্বাচিত

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ২২:০২

দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি পদে আলী আমজাদ মারুফ এবং সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান মিঠু নির্বাচিত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) কাওরান বাজারে দৈনিক ইত্তেফাক ভবনের কনফারেন্স রুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. দুলাল মল্লিক। এছাড়া মো. মাছুম বিল্লাহ যুগ্ম-সম্পাদক, আবদুল মালেক মিয়াজী কোষাধ্যক্ষ, মো. মিজানুর রহমান মৃধা প্রচার সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য পদে শেখ জুলফিকার আহমেদ ও মোছাদ্দেক বিল্লাহ চৌধুরী নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়ন নির্বাচন সাব-কমিটির চেয়ারম্যান ও ইত্তেফাকের যুগ্ম বার্তা সম্পাদক অশোক কুমার সিংহ। নির্বাচন সাব-কমিটির অন্য ৪ জন সদস্য হলেন ইত্তেফাকের চীফ রিপোর্টার ও ডিইউজে ইত্তেফাক ইউনিট চীফ শামছুদ্দীন আহমেদ, ডেপুটি ইউনিট চিফ শেখ আবু তালেব (তালেব রানা), দৈনিক ইত্তেফাক (এন.এন.পি.পি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. তাজাম্মেল হক ও সাধারণ সম্পাদক এ. এইচ. এম নাজমুল আহসান ভূঁইয়া।

দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি পদে আলী আমজাদ মারুক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু নির্বাচিত হওয়ায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিটের ইউনিট প্রধান শামছুদ্দীন আহমেদ, ডেপুটি ইউনিট চিফ শেখ আবু তালেব (তালেব রানা), দৈনিক ইত্তেফাক (এন.এন.পি.পি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. তাজাম্মেল হক, সাধারণ সম্পাদক এ. এইচ. এম নাজমুল আহসান ভূঁইয়া অভিনন্দন জানান। এছাড়া বাংলাদেশ সংবাদপত্র (গণমাধ্যম) কর্মচারী ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান তালুকদার ও মহাসচিব মো. খায়রুল ইসলাম অভিনন্দন জানিয়েছেন।

 
ইত্তেফাক/এটিএন