ইসরাইলি সেনার হামলায় তিন ফিলিস্তিনি নিহত

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ০০:১৫

গাজায় তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। আহত হয়েছেন অনেকে। গতকাল রবিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণলায় এই তথ্য জানিয়েছে। ইসরাইল বাহিনী জানিয়েছে, রাতে বেড়ার কাছে সশস্ত্র ব্যক্তিদের লক্ষ্য করে হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়। ইসরাইলি সেনাবাহিনী জানায়, অস্ত্রধারীরা ইসরাইলে রকেট হামলা চালিয়েছিল। যদিও এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এর মধ্যেই হামাসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় সেনাবাহিনী। - এপি