সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ০০:১৭

সাতক্ষীরা শহরের বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সাগর হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন রহমত আলী নামের আরও এক যুবক। রবিবার বিকাল ৫ টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের দেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের হাফি সরদারের ছেলে। আহত রহমত আলী একই গ্রামের আনারুদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের বাইপাস সড়কে সগর ও তার বন্ধু রহমত দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলো। পথিমধ্যে তারা দেবনগর এলাকায় পৌছালে রাস্তার পাশে পিলারের সঙ্গে তাদের মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক সাগরকে মৃত ঘোষণা করেন। তার অপর বন্ধু রহমত মারাত্মক আহত অবস্থায় বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

আরও পড়ুন: খানাখন্দে ভরপুর গৌরনদীর বাটাজোর-শরিকল সড়ক

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হওয়ার খবর পেয়েছি। নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতলে ময়না তদন্তের পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু