না’গঞ্জের ৫টি আসনে আওয়ামী লীগের ৪৪ জন মনোনয়ন প্রত্যাশী ফরম কিনলেন

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ০০:১৮

গত বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত শুক্রবার সকাল ১০টা থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ থেকে প্রথম দিনে ও দ্বিতীয় দিনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছে নারায়ণগঞ্জের ৫টি আসনে আওয়ামী লীগের সম্ভাব্য ৪৪ জন প্রার্থী। এরমধ্যে রূপগঞ্জ আসনে ১৬ জন, আড়াইহাজার আসনে ৩ জন, সোনারগাঁ আসনে ১২ জন, সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা আসনে ৪ জন,  সদর-বন্দর আসনে ৯ জন।

সূত্র মতে, রূপগঞ্জ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সাংসদ গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার শুক্কুর, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, মুক্তিযুদ্ধকালীন থানা কমান্ডার আব্দুর জব্বার পিনু, সাবেক সংসদ সদস্য ও সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ (বীর উত্তম) ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়াসহ মোট ১৬ জন।

আড়াইহাজার আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বর্তমান সংসদ সদস্য এমপি নজরুল ইসলাম বাবু, সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন ও ইকবাল পারভেজ। সোনারগাঁ আসনে মনোনয়ন ফরম কিনেছেন সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সোনারগাঁ উপজেলা আওয়ামীর লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহ্ফুজুর রহমান কালাম ও বর্তমান সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল ইসলাম ভুঁইয়া, তার স্ত্রী ড. শিরিন বেগম, ড. সেলিনা আক্তার, মোশারফ হোসেন, ডা. আবু জাফর বিরু, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, মাসুদ দুলাল ও নূরজাহান বেগম।

ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে মনোনয়ন ফরম কিনেছেন বর্তমান সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, জাতীয় শ্রমিকলীগের শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, আওয়ামী লীগ কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য কামাল মৃধা ও মহিলা কলেজের সাবেক ভিপি নাহিদা হাসনাত।

সদর-বন্দর আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরজু রহমান ভুঁইয়া, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল (ভিপি বাদল), মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল।