নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া নামক স্থানে পদ্মা নদীতে গোসল করতে নেমে হারুন (১৪) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ হারুন মোহরকয়া গ্রামের জাকারিয়ার ছেলে এবং ঢাকার একটি মাদ্রাসার ছাত্র।
রবিবার দুপুর ২টার দিকে মোহরকয়া ইটভাটার নিচে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় সে। খবর পেয়ে ৩টার দিকে লালপুর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ শুরু করে। পরে রাজশাহী থেকে টিম লিডার সাদেকুল ইসলামের নের্তৃত্বে ৬ সদস্যের একটি ডুবুরী দল এসে উদ্ধার কাজে যোগ দেয়। তারা সন্ধ্য সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে হারুনের লাশ উদ্ধারে ব্যার্থ হয়। পরে তারা অভিযান পরিত্যাক্ত ঘোষণা করেন।
আরও পড়ুন: আলমডাঙ্গায় বাবা-মাকে বেঁধে রেখে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ
বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
