হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে: ইশরাক

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১৫:০৩

মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনী যেভাবে মানুষকে হত্যা ও নির্যাতন করেছে, বিগত ফ্যাসিবাদী সরকারও একই পথ অনুসরণ করেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

তিনি বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যেমন হানাদার বাহিনী মানুষকে হত্যা, নির্যাতন করেছে, বিগত ফ্যাসিবাদী সরকারও একই পথ অনুসরণ করেছিল। কেউ প্রতিবাদ করলেই তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গুম করা হত। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেই তারা এমনটি করেছে।’

রোববার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার গুমের শিকার ব্যক্তিদের পরিবারের স্বজনদের পাশে সব সময় থাকবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সহায়তা করা হচ্ছে, এই ধারা অব্যাহত থাকবে।’

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে বলে জানান ইশরাক হোসেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান

ইত্তেফাক/আরএইচ