বাবার লাথির আঘাতে শিশু নিহত

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ০৪:৪৬

ঢাকার কেরানীগঞ্জে রবিবার সন্ধ্যায় বাবার লাথির আঘাতে শিশুপুত্র নিহত হয়েছে। নিহত শিশুর নাম হযরত আলী (৮মাস)। সে উপজেলার মালঞ্চ জিয়ানগর এলাকার সুমন মিয়ার ছেলে।

জানা যায়, উপজেলার মালঞ্চ জিয়ানগর এলাকায় রবিবার সন্ধ্যায় সুমন মিয়া ও তার স্ত্রী মায়ার মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সুমন তার আট মাস বয়সি শিশুপুত্র হযরত আলীর বুকে লাথি মারলে ঘটনাস্থলে মারা যায়। ঘাতক বাবা তার ছেলেকে দাফনের চেষ্টা করলে এলাকাবাসী পুলিশকে খবর দিলে রাত ৯টায় নিহত শিশুর লাশ উদ্ধার করে। সুমন ও তার স্ত্রী মায়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

কেরানীগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার রাসেল আহমেদ জানান, শিশুর মাতা-পিতাকে জিজ্ঞাসাবাদ চলছে। হত্যার প্রমাণ পেলে সুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/আরকেজি