পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৮:৫০

লালমনিরহাটের আদিতমারীতে এক পুত্রবধূর অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্বশুর ইউনুস আলীর (৪৫) বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এর আগে রবিবার রাতে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া শেখেরদীঘি নামক গ্রামে। ইউনুস আলীর নিজ বাড়ি থেকে তাকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। তিনি ওই গ্রামের মৃত সহিদার রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রথম স্ত্রী থাকার পরেও এক ছেলে সন্তানসহ দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করেন কাঠমিস্ত্রি ইউনুস আলী। ৫ মাস পূর্বে সেই ছেলের বিয়ে দেন তিনি। স্ত্রীকে বাবার কাছে রেখে ছেলে (সৎ) কাজের সন্ধানে ঢাকায় চলে যান। এদিকে পুত্রবধূ ও স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকতেন শ্বশুর ইউনুস। 

রবিবার (১৮ আগস্ট) রাতে ঘুমন্ত পুত্রবধূর ঘরে কৌশলে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন শ্বশুর। পুত্রবধূর চিৎকারে স্থানীয়রা এসে ধর্ষক শ্বশুরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় সোমবার (১৯ আগস্ট) ওই পুত্রবধূ বাদী হয়ে অভিযুক্ত শ্বশুর ইউনুস আলীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। আর পুত্রবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষিতার অভিযোগটি আমলে নিয়ে আটক ইউনুস আলীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ