পূর্বধলায় সোমবার সকালে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম লামিয়া আক্তার (১৪)। সে উপজেলার ঘাগড়া ইউনিয়নের পানিশানা গ্রামের আব্দুল মতিনের মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, লামিয়া একজন গার্মেন্টস কর্মী। পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে কদিন আগে সে ঢাকা থেকে বাড়ি আসে। ঐদিন সে তার কর্মস্থলে ফিরে যেতে চেয়েছিল। এতে তার বাবা নিষেধ করায় ক্ষোভে সবার অজান্তে তার নিজ ঘরের আড়ায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পূর্বধলা থানার এসআই আব্দুল মালেক জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
