মাদারীপুর সদর উপজেলার পাতিলাদি গ্রামে গৃহবধূ শিলা আক্তার সোমবার সাপের কামড়ে মারা গেছেন। তিনি আলমগীর ফরাজীর স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পাতিলাদি গ্রামের গৃহবধূ সোমবার পাটের আঁশ রোদে শুকাতে দেওয়ার সময় বিষাক্ত সাপ কামড় দেয়। পরিবারের লোকজন তাকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে পরে উন্নত চিকিত্সার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজে নেওয়ার পথে সে মারা যায়।
নিহতের ভাই মো. আল আমিন তার বোন শিলা আক্তার বিষাক্ত সাপের কামড়ে মারা গেছে বলে নিশ্চিত করেন।
