উল্লাপাড়ায় লাহিড়ী মোহনপুর ইউনিয়নের বর্দ্ধনগাছা গ্রামে দরিদ্র পরিবারগুলোর মাঝে ১৭ প্রজাতির প্রায় ৭৫০টি ফলদ গাছের চারা বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। বেসরকারি সংগঠন পরিবর্তনের উদ্যোগে সম্প্রতি গাছের চারাগুলো বিতরণ করা হয়।
বর্দ্ধনগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন লাহিড়ীমোহনপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমি কৌশল মোহাম্মদ আলী।
