কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ভর্তি আবেদন ১ সেপ্টেম্বর শুরু

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২১:২২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১ সেপ্টেম্বর। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দিন-রাত যে কোনো সময় অনলাইনে আবেদন করা যাবে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও সভায় ইউনিট ভিত্তিক সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ৮ নভেম্বর সকাল ১০টায় ‘এ’ ইউনিট ও বিকাল ৩টায় ‘বি’ ইউনিট এবং ৯ নভেম্বর সকাল ১০টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য গণমাধ্যম ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হবে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cou.ac.bd ও হেল্পলাইন ০১৫৫৭-৩৩০৩৮১/০১৫৫৭-৩৩০৩৮২ তে জানা যাবে।