জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
গতকাল সোমবার প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই মিলাদ ও দোয়া মাহফিলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক শাহাদত্ হোসেন, পরিচালক শিরিনা দেলহুর, উপসচিব ডা. শিব্বির আহমেদ ওসমানিসহ প্রতিষ্ঠানটির সব শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহিদের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা, সফলতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। পরে তবারক বিতরণ করা হয়।
