রাজশাহীতে হেরোইনসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১২:৫১

রাজশাহীর গোদাগাড়ীর গড়ের মাঠ এলাকা থেকে ৩০০ গ্রাম হেরোইনসহ তালিকাভুক্ত মাদকব্যবসায়ী আব্দুল মান্নানকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। সে ওই এলাকার সিএন্ডবি গড়ের মাঠ এলাকার মুনছুর রহমানের ছেলে। 

র‌্যাবের একটি অপারেশন দল মঙ্গলবার ভোরে তাকে হাতেনাতে গ্রেফতার করে। এ ব্যাপারে গোদাগাড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/আরকেজি