বাংলাদেশে তৈরি ইলেকট্রনিকস পণ্য দিয়ে বিশ্বজয়ের লক্ষ্য ওয়ালটনের। এ লক্ষ্যে রোডম্যাপ সাজিয়ে পরিকল্পনামাফিক এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। গৌরবময় এ যাত্রায় ওয়ালটনের সঙ্গী হয়েছে স্বনামধন্য ব্র্যান্ড হুন্দাই। ওয়ালটনের তৈরি ফ্রিজ ও এয়ারকন্ডিশনার নিচ্ছে হুন্দাই ইলেকট্রনিকস। ওয়ালটনের সঙ্গে ব্যাবসায়িক চুক্তির পাইপলাইনে আছে আরো অন্তত এক ডজন বিশ্বখ্যাত প্রতিষ্ঠান।
এ উপলক্ষ্যে ওয়ালটন ও হুন্দাই ইলেকট্রনিকসের মধ্যে পারস্পরিক চুক্তি সম্পন্ন হয়েছে। সোমবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়ালটনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের (আইবিইউ) প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম। হুন্দাই ইলেকট্রনিকসের ভারতীয় প্রতিনিধি হিসেবে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক এবং সিইও অভিষেক মালপানি। চুক্তি অনুযায়ী হুন্দাইকে প্রাথমিকভাবে ১ লাখ ফ্রিজ ও ২০ হাজার এসি সরবরাহ করবে ওয়ালটন।
এ সময় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম, পরিচালক এস এম মাহবুবুল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এস এম আশরাফুল আলম বলেন, “হুন্দাইয়ের সঙ্গে এ চুক্তি ওয়ালটন তথা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর ফলে বিশ্ববাজারে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ইলেকট্রনিকস পণ্য রপ্তানি কার্যক্রম আরো গতিশীল হবে। অচিরেই আরো বেশ কয়েকটি বিশ্বসেরা প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের চুক্তি হচ্ছে। আমাদের বিশ্বাস, খুব শিগগির ইলেকট্রনিকস খাত বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম বড় উেস পরিণত হবে। একইসঙ্গে ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ড হবে ওয়ালটন।’
চুক্তি স্বাক্ষরের পর হুন্দাই ইলেকট্রনিকস, ইন্ডিয়ার শীর্ষ কর্মকর্তারা ওয়ালটন কারখানায় বিভিন্ন উত্পাদন ইউনিট ঘুরে দেখেন। —প্রেস বিজ্ঞপ্তি
