রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির পুনর্নিয়োগ

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২০:৩৯

রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকের তিন ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) তিন বছরের জন্য পুনর্নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা যায়,  সোনালী ব্যাংকের এমডি হিসেবে উবায়েদ উল্লাহ আল মাসুদ, অগ্রণী ব্যাংকের এমডি হিসেবে মোহাম্মদ সামস-উল ইসলাম এবং রূপালী ব্যাংকের এমডি হিসেবে আতাউর রহমান প্রধানকে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ২০১৬ সালের ১৬ আগস্ট তারা এই তিন ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পান। অর্থ মন্ত্রণালয়য়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের কাজে পুনর্নিয়োগের চিঠি পাঠাবে। এরপর ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে পরিচালনা পর্ষদ এমডি হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেবে।