অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ডের ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২০:৪০

অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ডের (পূর্ব নাম সন্ধানী লাইফ ইউনিট ফান্ড) ট্রাস্টি কমিটির সভায় ইউনিট হোল্ডারদের জন্য ২০১৮-১৯ অর্থবছরে ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সেমাবার এই ঘোষণা দেওয়া হয়। এই ফান্ডের সম্পদ ব্যবস্থাপক অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, স্পনসর সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও হেফাজতকারী হলো ব্র্যাক ব্যাংক লিমিটেড। ১২ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনায় ফান্ডটি ব্যবস্থাপনার দায়িত্ব পায় অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ৩০ জুন ২০১৯ পর্যন্ত যেসব ইউনিট হোল্ডারের নাম রেজিস্ট্রি তালিকাভুক্ত, তারা এই ঘোষিত নগদ লভ্যাংশ প্রাপ্তির যোগ্য হবেন। -প্রেস বিজ্ঞপ্তি