মানিকগঞ্জে মাইক্রোবাস চাপায় ৭ বছরের এক শিশু নিহত

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২১:২৭

মানিকগঞ্জে মাইক্রোবাস চাপায় ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত রাফি আহমেদ মানিকগঞ্জে সদর উপজেলার লেমুবাড়ী গ্রামের নুরুল ইসলামের ছেলে। স্থানীয় লেমুবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুজ্জামান বলেন, সকাল সাড়ে ১১টার দিকে ক্লাস চলাকালে রাফি টয়লেটে যাওয়ার কথা বলে ক্লাস থেকে বের হয়। ক্লাস থেকে বের হয়ে সে দোকানে চিপস কিনতে যায়। এ সময় বিদ্যালয়ের প্রবেশ গেটের সামনে একটি সাদা রঙের একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে রাফি মারা যায়।

আরও পড়ুন: গোদাগাড়ীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ইত্তেফাক/নূহু