দেখার হাওরে ২৭০ কেজি পোনা অবমুক্ত

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২১:২৫

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা সিনিয়র মত্স্য দপ্তরের বাস্তবায়নে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের দেখার হাওরের ডাফা বিলে ২৭০ কেজি বিভিন্ন জাতের পোনা মাছের অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা মত্স্য কর্মকর্তা আমিনল হক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া প্রমুখ।