খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ১৮ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত তথ্যাবলী পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, ওয়েবসাইট www.kuet.ac.bd এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে সূত্রে জানা গেছে।
