রাজধানীতে আওয়ামী লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের এসব সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ২৬টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানকালে বিভিন্ন ধরনের আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

ইত্তেফাক/এমএএম