জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, আসাদুজ্জামান রুমেল কর্তৃক গতকাল সিংগাইর উপজেলার বাস্তা বাজারে অভিযান পরিচালিত হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৫১ ধারায় ফাহিম মেডিক্যাল ও ইমন ফার্মেসিকে ৩ হাজার টাকা করে ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে রাজিন এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বলধারায় এজে মেটাল (সিসার কারখানা) সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে তাত্ক্ষণিক কাগজপত্র দেখাতে না পারায়।
