কাহারোলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১২

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৫

দিনাজপুরের কাহারোলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বারো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিআরটিসির বাসের হেলফার রংপুর জেলার সাত মাথা এলাকার মো. মানিক, ঠাকুরগাঁ শহরের মোসলেম উদ্দিন ও সমসের আলী। তাৎক্ষণিক বাকিদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪৬৯৬৫) ও ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা রংপুর গামী বিআরটিসি বাসের (ঢাকা মেট্রো ব-১৪২৩৯১) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয় বসের ১২জন যাত্রী গুরুত্বর আহত হয়েছে।

আরো পড়ুন: চাঁদা দাবিকালে প্রতারক গ্রেফতার

কাহারোল থানা পুলিশ ও হাইওয়ে দশ মাইল থানার ওসি জিএম সামসুল নুর জানান, ‘হানিফ পরিবহন ওভারটেক করার সময় বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দিনাজপুর থেকে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে এসে আহত যাত্রীদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রায় ১ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ ছিল। পরে গাড়ি ২টি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।’

ইত্তেফাক/বিএএফ