দৈনিক ইত্তেফাকের সাবেক কর্মচারী মোঃ নূরুল ইসলাম (৭১) গতকাল মঙ্গলবার ভোরে রাজধানী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলেসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বাদ জোহর ডগাইর বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ডগাইর বাজার কবরস্থানে তাকে দাফন করা হয়।
ইত্তেফাকের তিন ইউনিয়নের শোক
মোঃ নূরুল ইসলামের মৃত্যুতে দৈনিক ইত্তেফাক (এন.এন.পি.পি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. তাজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ও কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিটের ইউনিট প্রধান আবুল খায়ের, উপ-ইউনিট প্রধান মোহাম্মদ শাহযাদা, কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ গোলাম আখতার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
