চাঁদের কক্ষপথে পা ছোঁয়ালো ‘চন্দ্রযান-২’। গতকাল মঙ্গলবার সকাল ৯টা ২৮ মিনিটে প্রবেশ করে। চাঁদের কক্ষপথে চন্দ্রযান-২ কে ঢোকাতে সময় লেগেছে ২৮ মিনিট ৯৬ সেকেন্ড। গত ১৪ আগস্ট পৃথিবীর কক্ষপথকে শেষবারের মতো বিদায় জানিয়েছিল চন্দ্রযান-২। এরপর সাতদিন ধরে সোজা পথ পেরিয়ে চন্দ্রযান-২ চাঁদের কক্ষপথে ঢুকে পড়ে গতকাল। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সূত্রে এই খবর জানা গেছে। তবে যে ভয়ঙ্কর গতিবেগে ছুটে চলেছে চন্দ্রযান-২ তাতে গতি কমিয়ে নিরাপদে তাকে চাঁদের কক্ষপথে ঢোকানোটাই ছিল ইসরোর বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। - আনন্দবাজার পত্রিকা
