ভেড়ামারায় সেলসম্যানকে হাতুড়ি পিটিয়ে হত্যা

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ০০:৩২

কুষ্টিয়ার ভেডামারায় দোকান কর্মচারী অনিককে (১৮) হাতুড়ি দিয়ে উপর্যুপরি পিটিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের বাবর আলী মার্কেটে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। ময়না তদন্তের জন্য পুলিশ লাশ কুষ্টিয়া ২৫ বেড জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত যুবক উপজেলার কোদালিয়াপাডার আক্তার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাবর আলী মার্কেটের আমিন গার্মেন্টসের কর্মচারী অনিক সন্ধ্যায় দোকানে কাজ করছিলেন। এসময় ৪/৫ জন দুর্বত্ত দোকানে ঢুকে অনিককে এলোপাতাড়ি হাতুড়ি পেটা করে পালিয়ে যায়। এ ঘটনার আহত অনিককে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পুর্ব কোন বিরোধের জের ধরে এ হত্যাকান্ডটি সংঘটিত হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

 ভেড়ামারা থানার ওসি খবির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যকান্ডের সাথে জড়িতদের  ধরতে অভিযান চলছে। দোকানের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে আসামিদের চিহ্নিত করে শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে।