সরকারি কলেজে বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৬:০১

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়নসংক্রান্ত কার্যক্রম স্থগিত থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

বদলি ও পদায়ন কার্যক্রম পুনরায় কবে শুরু হবে, তা পরবর্তী নির্দেশনার মাধ্যমে জানানো হবে।

ইত্তেফাক/এমএএম