পিরোজপুরের কাউখালীতে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কচাঁ নদীর জোলাগাতী এলাকায় একটি কার্গো জাহাজের ধাক্কায় নৌকা ডুবে হানিফ গাজী (৫৫) নামের এক জেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ইয়াসিন (১৪) নামের আরও এক জেলে। নিহত জেলে হানিফ গাজী কাউখালী উপজেলার জোলাগাতী গ্রামের বাসিন্দা মৃত মফেজ গাজীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী গ্রামে পাশে কচাঁ নদীতে জেলেরা নদীতে মাছ ধরছিলো। এ সময় মোংলাগামী একটি কার্গো জাহাজ ওই জেলের নৌকায় ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে ঘটনাস্থলে জেলে হানিফ জাহাজের ধাক্কায় মারা যান। এ সময় আশপাশের জেলেরা হানিফকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় জোলাগাতি গ্রামের মনির হাওলাদারের ছেলে ইয়াসিন (১৪) আহত হয়েছেন।
আরও পড়ুন: গ্রেনেড হামলার দায় রয়েছে খালেদা জিয়ারও: তথ্যমন্ত্রী
কাউখালী থানার পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছে।
ইত্তেফাক/কেকে
