মানিকগঞ্জে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ০০:২০

মানিকগঞ্জে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার আলো পাঠশালার ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন ফরহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস।

সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, সানি রহমান মিন্টুর কর্মের ফলেই সে আজ জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেয়েছেন। তার এ কৃতিত্বে মানিকগঞ্জ জেলাবাসী গর্বিত। তার প্রতিষ্ঠানের উন্নয়নে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আমরা সানির শিক্ষার আলো পাঠশালার উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবো।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জয়বাংলা অ্যাওয়ার্ড জয়ী সানি রহমান মিন্টু। তিনি বলেন, আমার শিক্ষার আলো পাঠশালার  লক্ষ্য ঝরে পড়া শিশু ও গরিব শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দেয়া। আমি সব সময়ই চেয়েছি নিঃস্বার্থভাবে কাজ করতে। আমার শিক্ষার আলো পাঠশালা পরিচালনার জন্য মানিকগঞ্জ জেলা প্রশাসক ও মানিকগঞ্জ প্রেসক্লাব সার্বিকভাবে আমাকে সহযোগিতা করেছে।