গান-কবিতা, নৃত্যে বর্ষার ‘শ্রাবণধারা’

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১৯:৩৬

মৌলভীবাজার সংগীত চর্চা কেন্দ্র রবিরশ্মির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ষাযাপন ‘শ্রাবণধারা’।

গত ১৬ আগস্ট সন্ধ্যায় স্থানীয় এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বর্ষাযাপনের এই অভিনব সাংস্কৃতিক অনুষ্ঠান। ষড়ঋতুর অন্যতম সৌন্দর্যমণ্ডিত, প্রাণ-প্রাচুর্যে ভরপুর বর্ষা ঋতুর এ আয়োজনে বর্ষার গান-কবিতা ও নৃত্যে মুগ্ধ হন আগত শতশত দর্শক। ছুটির দিনে কয়েকশ’ দর্শকের সমাগমে মুখরিত হয় পুরো অডিটোরিয়াম। বর্ষার গানের সঙ্গে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বর্ষাযাপন অনুষ্ঠান। একে একে একঝাঁক উদীয়মান স্থানীয় শিল্পী পরিবেশন করেন কবিতা আবৃত্তি আর গান। অনুষ্ঠানের শেষদিকে মণিপুরী সম্প্রদায়ের রাস নৃত্য উপস্থিত দর্শকদের আনন্দ আরো বাড়িয়ে দেয়।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন পৌর মেয়র ফজলুর রহমান ও নাট্যকার আব্দুল মতিন।