ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর বিরুদ্ধে অস্ত্র নিয়ে সম্পূর্ণ সজ্জিত ও প্রস্তুত অবস্থায় রয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার এক বিশেষ সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক জানান, সরঞ্জাম, অস্ত্র এবং টেকসই সরবরাহ ব্যবস্থার বিচারে ‘সশস্ত্র বাহিনীর হাত সম্পূর্ণ প্রস্তুত’ রয়েছে এবং শত্রুর মোকাবিলায় তাদের কোনো ধরনের ঘাটতি নেই।
তিনি বলেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া আগ্রাসী যুদ্ধের পরবর্তী সাত মাসে ইরানের অস্ত্র উৎপাদন যুদ্ধপূর্ব সমপরিমাণ সময়ের তুলনায় ২.৫ গুণ বৃদ্ধি পেয়েছে।
সূত্র: ডন
