৩জিবি র্যাম ও ৩২জিবি রমের বাংলাদেশি ফোনের প্রি-অর্ডার শুরু

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২০:২৪

নচ ডিসপ্লেযুক্ত সাশ্রয়ী মূল্যের নতুন স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিল ওয়ালটন। ‘প্রিমো এইচএইট প্রো’ মডেলের ঐ ফোনে রয়েছে ৩ জিবি র্যাম, ৩২ জিবি রম, অক্টাকোর প্রসেসর, শক্তিশালী ব্যাটারিসহ আকর্ষণীয় সব ফিচার। অনলাইনের ই-প্লাজায় প্রি-অর্ডার বা আগাম ফরমায়েসে মাত্র ৭,৪৯৯ টাকায় ফোনটি কেনা যাচ্ছে ।

ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ই-প্লাজাডটওয়ালটনবিডিডটকম   (eplaza.waltonbd.com) ওয়েবসাইট-এর মাধ্যমে ফোনটির প্রি-অর্ডার নেওয়া হচ্ছে। ক্যাশ অন ডেলিভারিতে ১টি এবং বিকাশ কিংবা ডেবিট-ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচটি ফোনের প্রি-অর্ডার দিতে পারবেন। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে একাধিক ফোনের অর্ডারে ইএমআই (মান্থলি ইক্যুয়াল ইনস্টলমেন্ট) সুবিধা পাবেন ক্রেতারা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রি-অর্ডার দেওয়া গ্রাহকরা হ্যান্ডসেটটি হাতে পাবেন। ক্রেতারা তাদের পছন্দের ওয়ালটন প্লাজা থেকে ফোনটি নিজে সংগ্রহ করতে পারবেন। রয়েছে হোম ডেলিভারি নেওয়ারও সুযোগ।

ওয়ালটন সূত্রে জানা গেছে, ক্যামেলিয়ন ব্ল্যাক, সাইয়ান ব্লু এবং রেড—এই তিনটি আকর্ষণীয় রঙের নতুন এই ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ৫.৭১ ইঞ্চির ১৫২০ বাই ৭২০ পিক্সেল রেজ্যুলেশনের পর্দা, অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম, ১.৬ গিগাহার্জ গতির এ আর এম কর্টেক্স-এ ৫৫ অক্টাকোর প্রসেসর, পাওয়ার ভি আর জি ই ৮৩২২ গ্রাফিক্স, এলইডি ফ্ল্যাশযুক্ত পিডিএএফ প্রযুক্তির এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ বিএসআই ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, পিডিএএফ প্রযুক্তির বিএসআই ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ডুয়াল সিমে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ইত্যাদি।

১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ এই ফোনে রয়েছে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা পাবেন ক্রেতা।