কোন গ্রীক শব্দ থেকে সাইক্লোন শব্দের উত্পত্তি?

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৫

মোহাম্মদ নাসির উদ্দিন, শিক্ষক

দুলালপুর এস.এম.এন্ড কে. উচ্চ বিদ্যালয়, কুমিল্লা

বিজ্ঞান

 

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। ‘দূর্যোগের সাথে বসবাস’ অধ্যায়ের  কিছু গুরুত্বপূর্ণ নৈর্ব্যত্তিক প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরা হলো। প্রশ্নগুলোর উত্তর পাঠ্যবই থেকে মিলিয়ে নিও।

১.  ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগ খরার কারণে-

i. ফসল উত্পাদন কমে যায়   

ii. মাটির উর্বরতা কমে যায়

 iii. দীর্ঘস্থায়ী খরার কারণে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দেখা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                    খ. i ও  iii     

গ. ii ও iii                   ঘ. i ,   ii   ও   iii

২. খরা সৃষ্টির কারণ-

i. দীর্ঘকালীন শুষ্ক আবহাওয়া ও পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত না হওয়া    নদীর গতিপথ পরিবর্তন 

ii. বাষ্পীভবন ও প্রস্বেদনের পরিমাণ iii.বৃষ্টিপাতের চেয়ে বেশী হলে

নিচের কোনটি সঠিক?

ক.i.ও ii.                     খ. i.ও  iii.   

গ. ii. ও iii. ঘ. i. ,   ii.  ও  iii.

৩. মাটিতে পানি কম থাকলেও জন্মে-

ক. ধান, গম, ভুট্টা          

খ. গম, পিঁয়াজ, কাউন   

গ. আলু, মরিচ, পাট    

ঘ. বোর ধান, গম, আলু

৪. কোন গ্রীক শব্দ থেকে সাইক্লোন শব্দের উত্পত্তি?

ক.  KzKlos         খ. Snakes   

গ. Tsunami      ঘ. Tzphoon

৫. ১৯৭০ সালের সাইক্লোনে কত মানুষ প্রাণ হারায়?

ক.  প্রায় ৪ লক্ষ      খ. প্রায় ৫ লক্ষ  

গ. প্রায় ৬ লক্ষ      ঘ. প্রায় ৭ লক্ষ

৬. ঘর্ষণ কমানোর জন্য কোনটি ব্যবহার করা হয়?

ক. পেট্রোলিয়াম    খ. লুব্রিকেন্ট    

গ.  মবিল            ঘ. ডিজেল

৭. পৃথিবী অপর বস্তুকে যে বল দ্বারা টানে তাকে কী বলে?

ক. মহাকর্ষ     খ. অভিকর্ষ    

গ. চুম্বকীয়      ঘ. ঘর্ষণ বল

৮. জড়তা-

i. বস্তুর প্রাকৃতিক ধর্ম    ii. বস্তুর ভর হচ্ছে এর পরিমাপ  iii. এর পরিবর্তন ঘটাতে বল প্রয়োজন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii       খ. i ও  iii     

গ. ii ও iii     ঘ. i ,   ii   ও   iii

৯. কোন তলকে খুব মসৃণ করে কোনটিকে কমানো যেতে পারে?

ক.  ঘর্ষণ  

খ. অস্পর্শ বল 

গ. নিউক্লীয় বল 

ঘ. তাড়িতচৌম্বক বল