বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২১:৪৪

বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. গোলাম মোস্তফা (৪৫)। বুধবার উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা ওই গ্রামের নাজিম উদ্দীনের ছেলে।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রুম্মান হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার রাতে মোস্তফার মেয়ে মিম আক্তারের বিয়ে ছিলো। বিয়ের অনুষ্ঠান শেষে মেয়েকে বিদায় দিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। এরপর রাত অনুমানিক প্রায় ১টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। বুধবার সকালে ঘুম থেকে উঠে বিদ্যুৎ আছে কি না তা দেখতে বিদ্যুতের খুঁটির দিকে এগিয়ে যান তিনি। সেখানে তিনি দেখতে পান বাড়ির বিদ্যুৎ সংযোগের তারটি ছেড়া। 

আরও পড়ুন: শ্রীপুরে পিকআপের ধাক্কায় বৃদ্ধা নিহত

এক পর্যায়ে জমির মধ্যে পড়ে থাকা বিদ্যুতের ছেড়া তারটি গোছানোর সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। উক্ত ঘটনায় বিয়ে বাড়িসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইত্তেফাক/নূহু