মুরাদনগরে গোমতী নদীতে গোসল করতে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২১:৫৩

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের নিমাইকান্দি এলাকায় গোমতী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৪টায় উপজেলা সদরের সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন নিমাইকান্দি এলাকার গোমতি নদীর ঘাটে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামের ইব্রাহীমের ছেলে ইয়ামিন (৬) ও ইব্রাহিমের ভাই চট্টগ্রাম থেকে বেড়াতে আসা রাজীবের ছেলে নাহিদ (৬)।

জানা যায়, ইয়ামিন ও নাহিদ দুজনে বুধবার বিকালে অভিভাবকদের অগোচরে গোমতী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এ ঘটনায় অভিভাবকদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন: বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

এ ব্যাপারে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহাম্মেদ ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানা একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/নূহু