ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৯:২৯

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন ছাত্র নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ধামরাই উপজেলার কেলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাভারের আশুলিয়া থানার সিন্ধুরিয়া গ্রামের জাবেদ হোসেনের ছেলে ও গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃদুল হোসেন মিতু, একই গ্রামের সোহরাব হোসেনের ছেলে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মানিক মিয়া, আব্দুল মোমিনের ছেলে ও কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো. হৃদয় হোসেন।

আরো পড়ুন: ‘প্রত্যেক রাতেই ধর্ষণের শিকার হয়েছি’

পুলিশ ও এলাকাবাসী জানান, ধামরাইয়ের কেলিয়ায় মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো জ-১১-৩০৯০) সাভারগামী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মোটরসাইকেল আরোহী তিন ছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।’

ইত্তেফাক/বিএএফ