বরিশালে জেএমবি সদস্য গ্রেফতার

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২২:২০

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য সুলতান নাসির উদ্দিনকে (৩৮) উগ্রপন্থি বই ও লিফলেটসহ জেলার মুলাদী উপজেলার দক্ষিণ কাজিরচর গ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা। গ্রেফতারকৃত সুলতান নাসির উদ্দিন ঐ গ্রামের বাসিন্দা মোঃ হযরত আলীর পুত্র।

গ্রেফতারের বিষয়টি গতকাল বুধবার বিকেলে বরিশাল র্যাব সদর দপ্তর রূপাতলী কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সুলতান নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা বেশ কিছু উগ্রপন্থি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুলতান নাসির উদ্দিন জানিয়েছেন তিনি জেএমবির দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।