চন্দনাইশে দেড় হাজার পিস ইয়াবাসহ আটক দুই

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২২:৪১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়ায় গত মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা চট্টগ্রামগামী মার্শা পরিবহনে তল্লাশি চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেন। আটককৃতরা হলো পটিয়া মনসার টেক এলাকার হাবিবুর রহমানের ছেলে নেজাম উদ্দিন (৫২) ও উখিয়া বালুখালী এলাকার আজিজুর রহমানের ছেলে হামিদ হোসেন (২৮)। এদের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলায় কোর্ট হাজতে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।