ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কুমিল্লার চান্দিনা উপজেলার রিয়া (১৮) নামে এক গৃহবধূ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বুধবার দুপুরে রাজধানীর মিডফোর্ড হাসপাতালে তার মৃত্যু ঘটে।
মৃত তাছনীন আক্তার রিয়া চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সুরীখোলা গ্রামের মো. শাহিন হোসেন এর স্ত্রী।
নিহতের ভাসুর কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত এক বছর আগে রিয়ার সাথে শাহিন হোসেনের বিয়ে হয়। রিয়া ঢাকাতে লেখাপড়ার করার সুবাদে বেশির ভাগ সময় বাবা-মায়ের সাথে জুরাইনে বসবাস করতো। রবিবার রাতে অসুস্থ হয়ে পরলে রাত সাড়ে ৩টায় রাজধানীর মিডফোর্ড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর দেড়টায় মারা যায়। পরে রাত সাড়ে ৮টায় জানাজা শেষে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
আরও পড়ুন: ঢামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
এদিকে, বুধবার চান্দিনায় এক নারী সহ দুইজনের ডেঙ্গু সনাক্ত হয়। পর তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন, চান্দিনার কাদুটি গ্রামের শাহআলম এর মেয়ে রাবেয়া আক্তার (২৪) এবং হারং গ্রামের রফিক উল্লাহর ছেলে যোবায়ের হাসান (২০)।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাবেয়া আক্তারকে নিয়ে আসলে পরীক্ষায় তার ডেঙ্গু সনাক্ত হয় এবং চান্দিনা মেডিকেল সেন্টার নামে একটি প্রাইভেট হাসপাতালে যোবায়ের হাসান নামে আরও একজনের ডেঙ্গু সনাক্ত হলে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
