সরল দীঘিরপাড় স্কুলের পরীক্ষার ফল প্রকাশ ও মা সমাবেশ

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২২:৪৮

পাইকগাছা পৌরসভার সরল দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও মা সমাবেশ বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাংবাদিক মো. আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আছাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল। বক্তব্য রাখেন যুবলীগ নেতা মো. আব্দুল গফফার মোড়ল, ম্যানেজিং কমিটির সদস্য রেশমা খাতুন, শিক্ষক ফাতেমা খাতুন, ছায়রা খাতুন প্রমুখ।