ফুলবাড়ী সীমান্তে তিন মাদক সেবনকারী আটক

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২২:৫০

ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ তিন মাদক সেবনকারীকে আটক করেছে। বুধবার সকালে পুলিশ তিনজনকে কুড়িগ্রাম জেল-হাজতে প্রেরণ করে বলে জানান ফুলবাড়ী থানার এসআই মহুবর। বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আটটায় অনন্তপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা উপজেলার অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৭-এর সাব-পিলার-১ এসের পাশে মাদক সেবনের সময় তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মল্লিক মিয়ার ছেলে শাহিন ও একই গ্রামের আজিজুর রহমানের ছেলে মিজানুর রহমান ও কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী ভোগডাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের ছেলে দুলাল মিয়া।