ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২২:৫২

ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে বিএনপি নেতা অ্যাড. এস এম মশিয়ুর রহমানকে আহ্বায়ক, অ্যাড. এম এ মজিদকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দলটির পক্ষ থেকে কমিটির অনুমোদন দেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। তবে কতদিনের মধ্যে সম্মেলন করা হবে তা জানানো হয়নি প্রেসবিজ্ঞপ্তিতে।