নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যৌতুকের দাবিতে কন্যাসন্তানসহ গৃহবধূকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঐ গৃহবধূর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে এ অভিযোগ তুলে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত গৃহবধূ বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, গৃহবধূ ও তার কন্যাসন্তানকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
