ঐক্য নামের ডিম পাড়তে
জোট বেঁধেছে শেয়ালে
বাংলাদেশের রাজনীতিতে
ডিগবাজি দেয় খেয়ালে।
খেয়াল-খুশির শেয়ালেরা
ডিম পেড়েছে অশ্বের!
মুক্তিযোদ্ধা-রাজাকারের
মিলিত ছাই-ভস্মের।
বাঘ-ছাগলের মৈত্রী যেন
ভাবছি কেমন দৃশ্য এ!
মটকাবে ঘাড় ক’দিন পরেই
দেখব তা-ও বিস্ময়ে।
সব সম্ভব বঙ্গদেশে
মুক্তিযোদ্ধা-রাজাকার
আহ্ কী মিলন দুই শত্রুর
করতে ভাগ্য তাজা কার!
