মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এসময় মোটরসাইকেল আরোহী বাবা নিহত ও চালক ছেলে আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বৌলগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিলু হাওলাদার (৬০) উপজেলার ঘোলকান্দি গ্রামের মৃত হাছেন হাওলাদরের ছেলে। আর তার ছেলে সাজ্জাদ (১৫) আহত হনে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজৈর থেকে টেকেরহাট গামী একটি মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় নিলু হাওলাদার ঘটনাস্থলেই নিহত হয়। ওসি মো. শাহজাহান ঘটনা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জেডএইচ
