মাধবপুরে ইয়াবাসহ যুবক আটক

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ০২:০৬

মাধবপুরে ২০০ পিস ইয়াবা সহ আনিছ মিয়া(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা শ্মশান ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: চকরিয়ায় বঙ্গবন্ধু সাফারি পার্কে হাতির পায়ে পিষ্ট হয়ে মাহুতের মৃত্যু

পুলিশ জানায়, খবর পেয়ে রাতে মাধবপুর থানার  এ এসআই হেমায়েত হোসেন ও নিজাম উদ্দিন উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা শ্মশান ঘাট এলাকা থেকে ২শ পিস ইয়াবা সহ  আনিছকে আটক করেন। আনিছ মিয়া উপজেলার বহরা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের আছন আলীর ছেলে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান  জানান, আটক ব্যক্তি মাদক পাচারকারী চক্রের সদস্য। তার বিরুদ্ধে মাধবপুর থানায়  নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম